নয়াগ্রাম বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। তারই মধ্যে জোরকদমে প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস।
নয়াগ্রাম ব্লকের চন্দ্ররেখা ১২ নম্বর অঞ্চলের উদ্যোগে কেশরেখা হাট এলাকায় অনুষ্ঠিত হলো বিশাল মিছিল, জনসংযোগ এবং পথসভা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুলাল মুর্মু সহ স্থানীয় নেতৃত্ব ও অসংখ্য কর্মী-সমর্থক।
মিছিল ঘিরে এলাকায় দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন প্রার্থী দুলাল মুর্মু এবং তাদের সমস্যার কথা শোনেন।
পথসভা থেকে তিনি জানান, উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে আসন্ন ২৩ তারিখে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান সকলকে। পাশাপাশি সাধারণ মানুষও আশ্বাস দেন, তারা জোড়া ফুলেই ভোট দেবেন।
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই প্রচারের তীব্রতা বাড়ছে নয়াগ্রাম বিধানসভা জুড়ে।






