তৃণমূল কংগ্রেস প্রার্থী দুলাল মুর্মুর সমর্থনে আগামীকাল নয়াগ্রামে আসছেন টলিউড অভিনেতা ও সাংসদ দেব (দীপক অধিকারী)।
দুপুর প্রায় ২টা নাগাদ তিনি যোগ দেবেন নয়াগ্রাম ব্লকের বালিগেড়িয়া পীর বাবা চক ময়দানের জনসভায়।
ইতিমধ্যেই সভাস্থলে মঞ্চ তৈরি, সাউন্ড সিস্টেম বসানো এবং সাজসজ্জার কাজ চলছে জোরকদমে। পাশাপাশি, দেবের হেলিকপ্টার অবতরণের জন্য তৈরি করা হচ্ছে বিশেষ হেলিপ্যাড।
এদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হয়েছে ব্যাপক প্রচার। মাইকিং, পোস্টার এবং ব্যানারে ছেয়ে গেছে গোটা এলাকা।
স্থানীয় বাসিন্দাদের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ। অনেকেই অপেক্ষায় রয়েছেন প্রিয় অভিনেতা দেবকে একবার কাছ থেকে দেখার জন্য।
সব মিলিয়ে, আগামীকাল ১৮ই এপ্রিল, শনিবারের এই সভাকে ঘিরে নয়াগ্রামে তৈরি হয়েছে বাড়তি রাজনৈতিক উত্তেজনা।







