বিধানসভা নির্বাচন যতই সামনে এগিয়ে আসছে, ততই বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ। আর তারই বড় চমক এবার নয়াগ্রাম বিধানসভায়দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত থাকা কর্মীরাই এবার প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন। শুধু সাধারণ সমর্থকই নন, বিজেপির বুথ সভাপতি স্তরের নেতৃত্বও এবার ভাঙনের ইঙ্গিত দিচ্ছেন।
জানা যাচ্ছে, বিজেপির বুথ সভাপতি বুদ্ধদেব দেউরি এবং অভির দোলায়—যারা এতদিন দলের সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তারাই এবার তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন, এমনকি খুব শীঘ্রই যোগদান করতে পারেন বলেও জানিয়েছেন।
তাদের কথায়,
“আমরা এতদিন বিজেপি করেছি, এখনও করছি, কিন্তু দিদির কাজ দেখে আমরা সন্তুষ্ট। সাধারণ মানুষের জন্য যে উন্নয়ন হয়েছে, সেটা আমাদের ভালো লেগেছে।”
তারা আরও জানান,
“আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো তৃণমূল কর্মী বা সমর্থক আসেনি। তবে যদি কেউ আসে, আমরা অবশ্যই কথা বলব, এবং যোগদানের বিষয়টি বিবেচনা করব।”
একই সঙ্গে তারা বলেন,
“সুমনদার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। উনি যদি নিজে এসে কথা বলেন, তাহলে আমরা নিশ্চিতভাবেই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নিতে পারি।”বুথ সভাপতি স্তরের নেতৃত্বের এই ধরনের অবস্থান যে নির্বাচনের আগে বড় প্রভাব ফেলতে পারে, তা বলাই বাহুল্য। নয়াগ্রামের এই রাজনৈতিক পালাবদল কি বড় পরিবর্তনের ইঙ্গিত? এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।






