Home » Uncategorized » কুর্মি বেল্টে মতুয়া তাস, শান্তনুর ‘এসআইআর সাফাই’— ‘মতুয়া সুরক্ষিত’ বার্তা

কুর্মি বেল্টে মতুয়া তাস, শান্তনুর ‘এসআইআর সাফাই’— ‘মতুয়া সুরক্ষিত’ বার্তা

Share:

নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের বড় নিগুই মডেল বিদ্যালয় সংলগ্ন মাঠে বিজেপি প্রার্থী অমিয় কিস্কুর সমর্থনে অনুষ্ঠিত হলো এক বিশাল জনসভা। সভায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়, যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর, নয়াগ্রাম বিধানসভার পাঁচ মণ্ডল সভাপতি, উড়িষ্যার মন্ত্রী বাবু ভাই সহ অসংখ্য কর্মী ও সমর্থক।

সভা মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন শান্তনু ঠাকুর। তিনি অভিযোগ করেন, রাজ্যে “ভাইপো গোষ্ঠী” তৈরি করে তোলাবাজির রাজত্ব কায়েম করা হয়েছে। সাধারণ মানুষের কাছ থেকে জোর করে টাকা তোলা হচ্ছে বলেও তিনি দাবি করেন। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্র সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প রাজনৈতিক কারণে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না রাজ্য সরকার।

এদিন তিনি আরও অভিযোগ করেন, রাজ্যে বালি চুরি ও বনভূমি ধ্বংস করে জঙ্গল কেটে ফেলার মতো কাজ চলছে অবাধে। এই পরিস্থিতির পরিবর্তন আনতেই তিনি সাধারণ মানুষের কাছে আহ্বান জানান বিজেপিকে সমর্থন করার জন্য। তার বক্তব্যে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, এবারের নির্বাচনে ১৮০টির বেশি আসন পেয়ে বিজেপি সরকার গঠন করবে।

অন্যদিকে বিজেপি প্রার্থী অমিও কিস্কু তাঁর বক্তব্যে বলেন, মাহাতো সমাজের মানুষের ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার জন্য তিনি উদ্যোগ নেবেন এবং সেই দাবি পূরণে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি তিনি এলাকার সামগ্রিক উন্নয়নের কথাও তুলে ধরেন এবং সাধারণ মানুষের সমর্থন কামনা করেন।

সভা শেষে অমিও কিস্কুকে বিপুল ভোটে জয়ী করার ডাক দেন বিজেপি নেতৃত্ব। এই জনসভা ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Comment