জঙ্গলমহলে সার্ভিকাল ক্যান্সার প্রতিরোধে বড় পদক্ষেপ। শনিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল এবং গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনুষ্ঠানিকভাবে শুরু হল হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাকরণ কর্মসূচি।
ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন নয়াগ্রামের বিজেপি বিধায়ক অমিয় কিস্কু। এদিন দুটি হাসপাতালেই প্রথম দফায় ১৪ থেকে ১৫ বছর বয়সি কিশোরীদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক কিস্কু বলেন, “মা-বোনেদের সুরক্ষায় রাজ্য সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার মেয়েরাও যাতে সুফল পায়, সেটাই লক্ষ্য। সার্ভিকাল ক্যান্সার রুখতে টিকাকরণই একমাত্র পথ।”
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আপাতত একটিমাত্র ডোজ দেওয়া হবে। টিকাকরণের পর ৩০ মিনিট পর্যবেক্ষণে রাখা হচ্ছে কিশোরীদের। অভিভাবকদের পরিচয়পত্র দেখালেই মিলছে ভ্যা
কসিন।







