Latest News
ফাইল লোপাট’-এর অভিযোগে উত্তপ্ত বেলিয়াবেড়া ব্লক অফিস, ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য ১৩ জন বিধায়ক নির্বাচিত হলেও মন্ত্রিসভায় ঠাঁই পেলেন মাত্র একজন, পশ্চিম মেদিনীপুরে ক্ষোভ ও আক্ষেপ বিপজ্জনক কাঠের সেতুতে নিত্য যাতায়াত, ওড়িশা কোস্ট ক্যানেলের উপর কংক্রিটের সেতু গড়ার দাবিতে সরব বাদলপুর হাইকোর্টের নির্দেশে ঘাটাল শহরে উচ্ছেদ হচ্ছে চার দশকের পুরনো বাজার, চরম অনিশ্চয়তায় ব্যবসায়ীরা শূন্যস্থান পূরণে ওস্তাদ ‘অন্যরা’, জুন্টার হাত ধরেই উত্তর-পূর্বের নিরাপত্তা নিশ্চিত করতে মরিয়া দিল্লি আরশোলা’দের রুদ্রমূর্তি! পরীক্ষা-দুর্নীতির প্রতিবাদে মার্কিন মুলুক ছেড়ে সোজা যন্তরমন্তরে সিজেপি কর্ণধার
Home » Games » মূল দলে ব্রাত্য হলেও নেটে ভরসা তাঁরাই! আফগান বধের আগে আকিব, প্রিন্সদের ডাকল বোর্ড

মূল দলে ব্রাত্য হলেও নেটে ভরসা তাঁরাই! আফগান বধের আগে আকিব, প্রিন্সদের ডাকল বোর্ড

Share:

নয়াদিল্লি: রঞ্জি ট্রফিতে বল হাতে আগুন ঝরিয়েছেন, দলকে জিতিয়েছেন স্বপ্নের শিরোপা। তবুও আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন একমাত্র টেস্টের মূল দলে তাঁর জায়গা হয়নি। যা নিয়ে ক্রিকেট মহলে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে। অবশেষে সেই জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবিকে নেট বোলার হিসেবে ডেকে নিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আকিবের পাশাপাশি লখনউ সুপার জায়ান্টসের পেসার প্রিন্স যাদব-সহ মোট সাত জন বোলারকে আসন্ন চণ্ডীগড় টেস্টের আগে ভারতীয় দলের প্রস্তুতিতে সাহায্য করার জন্য তলব করা হয়েছে।

আগামী ৬ জুন নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে মুখোমুখি হবে ভারত। আইপিএলের ঠিক পরেই এই ম্যাচ হওয়ায় এবং উত্তর ভারতের প্রবল গরমের কথা মাথায় রেখেই মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণাদের মতো প্রথম সারির পেসারদের অনুশীলনে অতিরিক্ত ধকল দিতে নারাজ ম্যানেজমেন্ট। ট্রাভেলের ক্লান্তির পর নেটে প্রথম সারির বোলারদের ওয়ার্কলোড কমাতেই এই সিদ্ধান্ত। পাশাপাশি, আফগান শিবিরে বেশ কয়েকজন দক্ষ রিস্ট স্পিনার থাকায় ভারতীয় ব্যাটারদের নিখুঁত প্রস্তুতির জন্য মানসম্পন্ন স্পিনারেরও প্রয়োজন ছিল। সব দিক বিচার করেই এই সাত নেট বোলারের ডাক পড়েছে বলে বিসিসিআই সূত্রে খবর।

আকিব নবি সদ্য সমাপ্ত রঞ্জি মরশুমে মাত্র ১২.৫৬ গড়ে ৬০টি উইকেট তুলে নিয়েছিলেন। জম্মু ও কাশ্মীরের ঐতিহাসিক রঞ্জি জয়ের নেপথ্যে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়া সত্ত্বেও মূল দলে পাঞ্জাবের গুরনুর ব্রারকে সুযোগ দেওয়ায় সুরেশ রায়না থেকে শুরু করে মহম্মদ কাইফের মতো প্রাক্তনরা প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছিলেন। মূল দলে শিকে না ছিঁড়লেও, অন্তত নেটে ডাক পেয়ে জাতীয় দলের ড্রেসিংরুমের আবহাওয়া উপভোগ করার সুযোগ পেলেন এই প্রতিভাবান পেসার।

আকিব এবং আইপিএলে নজর কাড়া প্রিন্স যাদব ছাড়াও নেট বোলারদের এই তালিকায় রয়েছেন চেন্নাই সুপার কিংসের বাঁহাতি সিমার গুরজপনীত সিং। স্পিন বিভাগকে শক্তিশালী করতে উত্তরপ্রদেশ তথা সানরাইজার্স হায়দরাবাদের লেগ-স্পিনার জিশান আনসারিকেও ডাকা হয়েছে। এছাড়াও শিবাং কুমার এবং সারাংশ জৈনের মতো দক্ষ স্পিনাররা নেটে গিল-রাহুলদের কড়া অনুশীলনের মধ্যে রাখবেন। মূল দলে জায়গা না পাওয়ার হতাশা থাকলেও, রোহিত-কোহলিদের মতো বিশ্বমানের তারকাদের নেটে বল করার এই সুযোগ যে তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য।

Leave a Comment