আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা শোনেন এবং উন্নয়নের বার্তা তুলে ধরেন।
এই প্রচার কর্মসূচিতে স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এলাকাজুড়ে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ তৈরি হয়।
প্রচার চলাকালীন দুলাল মুরমু জানান, রাজ্যে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তিনি আবারও মানুষের সমর্থন কামনা করছেন। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে চতুর্থবারের জন্য দেখতে চান এবং সেই লক্ষ্যে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে।
সব মিলিয়ে ভোটের আগে এই প্রচার ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।







