Latest News
ফাইল লোপাট’-এর অভিযোগে উত্তপ্ত বেলিয়াবেড়া ব্লক অফিস, ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য ১৩ জন বিধায়ক নির্বাচিত হলেও মন্ত্রিসভায় ঠাঁই পেলেন মাত্র একজন, পশ্চিম মেদিনীপুরে ক্ষোভ ও আক্ষেপ বিপজ্জনক কাঠের সেতুতে নিত্য যাতায়াত, ওড়িশা কোস্ট ক্যানেলের উপর কংক্রিটের সেতু গড়ার দাবিতে সরব বাদলপুর হাইকোর্টের নির্দেশে ঘাটাল শহরে উচ্ছেদ হচ্ছে চার দশকের পুরনো বাজার, চরম অনিশ্চয়তায় ব্যবসায়ীরা শূন্যস্থান পূরণে ওস্তাদ ‘অন্যরা’, জুন্টার হাত ধরেই উত্তর-পূর্বের নিরাপত্তা নিশ্চিত করতে মরিয়া দিল্লি আরশোলা’দের রুদ্রমূর্তি! পরীক্ষা-দুর্নীতির প্রতিবাদে মার্কিন মুলুক ছেড়ে সোজা যন্তরমন্তরে সিজেপি কর্ণধার
Home » Education » বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নতুন হল উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী, সেনাদের জন্য নতুন কোর্স চালু করলেন

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নতুন হল উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী, সেনাদের জন্য নতুন কোর্স চালু করলেন

Share:

 

রিনিকা রাউৎ :- কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আজ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের নতুন করে সাজানো বীরেন্দ্রনাথ শাসমল হলের ফিতে কেটে উদ্বোধন করেন।

এই অনুষ্ঠানেই সেনা কর্মীদের জন্য একটি নতুন কোর্স চালু হল। কোর্সটির নাম “অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স ইন পাবলিক হেলথ ম্যানেজমেন্ট”। সেনা জওয়ানরা যাতে জনস্বাস্থ্য নিয়ে আরও ভালোভাবে কাজ করতে পারেন, সেজন্যই এই বিশেষ কোর্স।অনুষ্ঠানে মেদিনীপুর, কেশিয়াড়ি, নারায়ণগড়, দাঁতন ও গড়বেতার বিধায়করা হাজির ছিলেন। এছাড়াও সেনা বিভাগের আধিকারিক গ্রুপ ক্যাপ্টেন সূর্য ভট্টাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার কর উপস্থিত ছিলেন।বিশ্ববিদ্যালয় জানিয়েছে, দেশের রক্ষায় যারা কাজ করেন, তাদের পড়াশোনার সুযোগ বাড়াতেই এই উদ্যোগ।

 

Leave a Comment