রিনিকা রাউৎ :- কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আজ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের নতুন করে সাজানো বীরেন্দ্রনাথ শাসমল হলের ফিতে কেটে উদ্বোধন করেন।
এই অনুষ্ঠানেই সেনা কর্মীদের জন্য একটি নতুন কোর্স চালু হল। কোর্সটির নাম “অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স ইন পাবলিক হেলথ ম্যানেজমেন্ট”। সেনা জওয়ানরা যাতে জনস্বাস্থ্য নিয়ে আরও ভালোভাবে কাজ করতে পারেন, সেজন্যই এই বিশেষ কোর্স।অনুষ্ঠানে মেদিনীপুর, কেশিয়াড়ি, নারায়ণগড়, দাঁতন ও গড়বেতার বিধায়করা হাজির ছিলেন। এছাড়াও সেনা বিভাগের আধিকারিক গ্রুপ ক্যাপ্টেন সূর্য ভট্টাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার কর উপস্থিত ছিলেন।বিশ্ববিদ্যালয় জানিয়েছে, দেশের রক্ষায় যারা কাজ করেন, তাদের পড়াশোনার সুযোগ বাড়াতেই এই উদ্যোগ।








