Latest News
ফাইল লোপাট’-এর অভিযোগে উত্তপ্ত বেলিয়াবেড়া ব্লক অফিস, ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য ১৩ জন বিধায়ক নির্বাচিত হলেও মন্ত্রিসভায় ঠাঁই পেলেন মাত্র একজন, পশ্চিম মেদিনীপুরে ক্ষোভ ও আক্ষেপ বিপজ্জনক কাঠের সেতুতে নিত্য যাতায়াত, ওড়িশা কোস্ট ক্যানেলের উপর কংক্রিটের সেতু গড়ার দাবিতে সরব বাদলপুর হাইকোর্টের নির্দেশে ঘাটাল শহরে উচ্ছেদ হচ্ছে চার দশকের পুরনো বাজার, চরম অনিশ্চয়তায় ব্যবসায়ীরা শূন্যস্থান পূরণে ওস্তাদ ‘অন্যরা’, জুন্টার হাত ধরেই উত্তর-পূর্বের নিরাপত্তা নিশ্চিত করতে মরিয়া দিল্লি আরশোলা’দের রুদ্রমূর্তি! পরীক্ষা-দুর্নীতির প্রতিবাদে মার্কিন মুলুক ছেড়ে সোজা যন্তরমন্তরে সিজেপি কর্ণধার
Home » Uncategorized » পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম সীমান্তে গুপ্তমণি এলাকায় এনএইচ ৪৯-এর উপর নির্মীয়মাণ সেতু হঠাৎই ধসে পড়ল

পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম সীমান্তে গুপ্তমণি এলাকায় এনএইচ ৪৯-এর উপর নির্মীয়মাণ সেতু হঠাৎই ধসে পড়ল

Share:

পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম সীমান্তে গুপ্তমণি এলাকায় এনএইচ ৪৯-এর উপর নির্মীয়মাণ সেতু হঠাৎই ধসে পড়

লোধাশুলি, ঝাড়গ্রামঃ জঙ্গলমহলে হাতির উপদ্রব কমাতে এবং মানুষ ও বন্যপ্রাণীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই বিশেষ “হাতি করিডোর ব্রিজ” তৈরি করা হচ্ছিল। মঙ্গলবার গভীর রাতে, প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ আচমকাই ভেঙে পড়ে সেতুর একটি বড় অংশ। ঘটনার সময় এলাকায় যান চলাচল কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ব্রিজটি হাতিদের স্বাভাবিক চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাই এই ধস নিয়ে ইতিমধ্যেই উঠছে একাধিক প্রশ্ন—নির্মাণের গুণমান ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ঘটনার খবর পেয়ে প্রশাসন ও নির্মাণকারী সংস্থার কর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা দ্রুত ব্রিজটির পুনর্নির্মাণ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Leave a Comment