Latest News
ফাইল লোপাট’-এর অভিযোগে উত্তপ্ত বেলিয়াবেড়া ব্লক অফিস, ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য ১৩ জন বিধায়ক নির্বাচিত হলেও মন্ত্রিসভায় ঠাঁই পেলেন মাত্র একজন, পশ্চিম মেদিনীপুরে ক্ষোভ ও আক্ষেপ বিপজ্জনক কাঠের সেতুতে নিত্য যাতায়াত, ওড়িশা কোস্ট ক্যানেলের উপর কংক্রিটের সেতু গড়ার দাবিতে সরব বাদলপুর হাইকোর্টের নির্দেশে ঘাটাল শহরে উচ্ছেদ হচ্ছে চার দশকের পুরনো বাজার, চরম অনিশ্চয়তায় ব্যবসায়ীরা শূন্যস্থান পূরণে ওস্তাদ ‘অন্যরা’, জুন্টার হাত ধরেই উত্তর-পূর্বের নিরাপত্তা নিশ্চিত করতে মরিয়া দিল্লি আরশোলা’দের রুদ্রমূর্তি! পরীক্ষা-দুর্নীতির প্রতিবাদে মার্কিন মুলুক ছেড়ে সোজা যন্তরমন্তরে সিজেপি কর্ণধার
Home » Uncategorized » নয়াগ্রাম ব্লকের ৭ নম্বর অঞ্চলের রায় পড়িয়া গ্রামে আজ দেখা গেল এক অভিনব বিজয় মিছিলের চিত্র

নয়াগ্রাম ব্লকের ৭ নম্বর অঞ্চলের রায় পড়িয়া গ্রামে আজ দেখা গেল এক অভিনব বিজয় মিছিলের চিত্র

Share:

জনৈতিক আবহে এই মিছিল যেন হয়ে উঠেছিল জনতার ক্ষোভ, প্রতিবাদ ও উচ্ছ্বাসের এক অনন্য বহিঃপ্রকাশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে মানুষের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, সেই বার্তাই আজকের এই বিজয় মিছিলে স্পষ্টভাবে উঠে আসে।
গ্রামের রাস্তাজুড়ে ছিল উৎসবের আবহ। ছোট শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক— সকলের মুখে ছিল হাসি, আনন্দ আর উচ্ছ্বাসের ছাপ। ঢাক-ঢোল, স্লোগান ও বিজয়ের আবেগে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন নয়াগ্রাম মন্ডলের মন্ডল সভাপতি পরমেশ্বর মন্ডল, নবেন্দু মন্ডল, অর্ণব জানা সহ একাধিক কর্মী ও সমর্থকরা। তাঁদের উপস্থিতিতে মিছিল আরও শক্তিশালী ও প্রাণবন্ত হয়ে ওঠে।
স্থানীয়দের দাবি, তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ দিনদিন বাড়ছে এবং সেই ক্ষোভের প্রতিফলনই আজকের এই বিজয় মিছিলে প্রকাশ পেয়েছে। রাজনৈতিক বার্তার পাশাপাশি এদিনের কর্মসূচি গ্রামবাসীদের কাছে যেন এক মিলন উৎসবের রূপ নেয়।

Leave a Comment